জড় ইচ্ছা

মনটা ভালো নেই। ক্যাম্পাস, অফিস, বাসা, রাস্তা ঘাট, এখানে সেখানে যেখানেই যাইনা কেনো ভিষন ক্লান্ত লাগে। 'ডি' এর পরীক্ষা চলছে। 'রঙ' এর সাথে কোনো যোগাযোগ নেই। ওর প্রতি বিতৃষ্ণা ধরে গেছে। মেয়ে মানুষের প্রতি আমার কোন কালেই তেমন জোরালো টান ছিলনা। এখনো নেই। ওদের যেমন রহস্যঘেরা মনে হয় আসলে তারা তেমন না। তারা আর সবার মতোই সাধারণ ব্যাপার। উনিশ বিশ হয় কেবল আমাদের ভাবনার বৈচিত্রতার কারণেই। 'ডি' অবশ্যই 'র' এর চেয়ে ভালো। কিন্তু আমি তেমন জাষ্টিফাই করছি না। যেহেতু আমার পক্ষে তাদের কাউকেই বিয়ে করা সম্ভব না। এটা তারা জানে, এবং আমি বুঝিনা কেনো তারা আঠার মতো সেঁটে থাকতে পছন্দ করে। আমি তেমন কিছুতো নই! গ্রামের অবস্থা ভালো। শহরের অবস্থা ভালো না। সংসার এমন একটা জিনিস, তার একদিক ভেসে উঠলে অন্যদিক ডুবে যায়। আমার একটা ছোট ছুটি প্রয়োজন। বৃষ্টি দিনে নৌকা করে বিশাল বিস্তৃর্ণ জলাশয়ে আমি একলা মাঝি, বৈঠা নিয়ে পাড়ি দিচ্ছি… এমন একটা লোভাতুর ইচ্ছা জাগছে, ডুবছে…..

This entry was posted in অবাঞ্চিত, অস্থিরতা, এইতো জীবন, দিন চলে যায় and tagged , . Bookmark the permalink.

2 Responses to জড় ইচ্ছা

  1. মাতাল says:

    "ডি" কে বিয়ে কর!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>