মা

আজ, ৯ অক্টোবর, ২০১১ রবিবার সকাল ১১:৪০ মিনিটে “মা” আমাদের ছেড়ে চলে গেলেন।

আব্বুকে সাথে নিয়ে ঢাকা থেকে রওয়ানা হলাম, যদিও আব্বুকে বাড়ি যাবার আগ পর্যন্ত খবরটা জানানো হয়নি। রাত ৭.৩০ মিনিটে আম্মুকে দাফন করলাম। জানাযায় এতো এতো মানুষ…তাদের ভালোবাসায় আম্মুকে ঘুমের দেশে দিয়ে আসলাম। জানিনা কেমন করে জীবন চলবে আমার,  মা-ই আমার সবকিছু ছিলো, আমার সমস্ত কর্মকান্ড, আশা, স্বপ্ন সব-ই মা’র জন্য ছিলো, তিনি নেই- এতোকিছুর আর দরকার কি?

অনেকে আমাকে শক্ত হতে বলেছেন, আমি শক্তই আছি। মা আমাকে যে সংসার দিয়ে গেছেন, যে দায়িত্ব তুলে দিয়েছেন তা ঠিকঠাক মতো চালিয়ে যাওয়াই আমার সমস্ত ধ্যান জ্ঞ্যান…

নিজের জীবন নিয়ে আমি মোটেই ভাবিনা।

Posted in অবাঞ্চিত, অস্থিরতা, দিন চলে যায়, মা | Leave a comment

অপেক্ষা

অপেক্ষার কত রকম ফের। প্রেমিকের জন্য অপেক্ষা, সুসময়ের জন্য অপেক্ষা, কেউ কেউ আবার মৃত্যুর জন্যও অপেক্ষা করে…

Posted in অবাঞ্চিত, অস্থিরতা, এইতো জীবন, দিন চলে যায়, মা | Leave a comment

সামান্য জল, অসামান্য কষ্ট

: সত্যি করে বলোতো, তোমার একটুও কান্না আসেনি?
: নাহ্
: তুমি অনেক শক্ত মানুষ।
: শক্ত মানুষ কী সেটাতো জানিনা
: সেটা তুমি
: তাই নাকি
: হুমম, সত্যি করে বলোতো, তুমি কি করে এমন শক্ত হতে পারো?
: আমি জানিনা।
: তুমি কেমন মানুষ, আম্মার জন্য একটুও কান্না আসেনি?
: তেমন না। তবে মাঝে মাঝে যখন অফিস যাই, বাসে চড়ে… তখন কখনো কখনো জানলার বাইরে তাকিয়ে থাকি। পুরনো কোন স্মৃতি মনে পড়ে ভিষন ভাবে, হয়তো তখন চোখ ভারী হয়ে যায়। হয়তো দুয়েক ফোঁটা জল, গড়িয়ে পড়ে অকারনেই…
: থাক আর বলা লাগবে না
: বলার মতো তেমন আর কিছুই নেই…

Posted in অস্থিরতা, আর্ন্তজাতিক, এইতো জীবন, দিন চলে যায় | Leave a comment

বানানো হলো না ‘কাগজের ফুল’….

Tareq Masud and Catherin Masud

Tareq Masud and Catherin Masud

a

 

Posted in এইতো জীবন | Leave a comment

কৌতুক সংগ্রহ-৩

১৬.
এক পিপড়া ভালবাসে এক হাতিকে তাই তারা গেল একদিন ডেটিংয়ে অনেক কথা হল, রোমান্স হল অনেক গল্পের পর পিপড়া সুধালো ওর মনে আছে এক সাধ । আহ্লাদি হাতি জানিতে চাহিল পিপডার মনের বাসনা পিপড়া সুধালো সে হতে চায় হাতির বাচ্চার মা কথা শুনে হাতি heart attack করে মারা গেল!! তখন পিপড়া কাঁদতে কাঁদতে বলতে লাগল, এক রাত ডেটিং করলাম!! এখন সারা জীবন যাবে কবর খুড়তে ।

১৭.
প্রেমিক প্রেমিকার ঝগড়া হওয়ার পর ছেলের দেয়া SMS
১৫ মিনিট পরঃ স্যরি
৩০ মিনিট পরঃ প্লীজ, স্যরি
১ ঘণ্টা পরঃ জান খালি একবার কথা বল!!
১.৩০ মিনিট পরঃ প্লীজ এত রাগ করেনা জান!!!
২ ঘণ্টা পরঃ আমি সত্যি সরি জান আমার সাথে কথা না বললে মইরা জামু
২.৩ ঘণ্টা পরঃ যা ভাগ তর মত একশ মাইয়া আমার পিছে ঘুরে,মাথাই চইরা গেছে পুরা মর জাইয়া!!!
৩ ঘণ্টা পর মেয়েঃ মোবাইল এ ব্যালেন্স ছিলনা তাই রিপ্লাই দিতে পারি নাই!!
ছেলেঃ উপস!!! ঠিক আছে জান আই লাভ ইউ!!! :P

১৮.
এক মহিলা পার্কের বেঞ্চে বসে ছিল…
এক ফকির এসে বলল, “ডার্লিং…এসো আমরা ফুর্তি করি”
মহিলা রেগে গিয়ে বলল, “সাহস তো কম না…আমার সাথে মজা করতে চাও।”
ফকির: “মজা তো আপনি শুরু করেছেন, আমার বিছানায় এসে বসে আছেন কেন??”

১৯.
দুই বন্ধুর আলাপচারিতা-
আচ্ছা তুই নাকি কামালের স্ত্রী’র সাথে পালিয়ে যাবার চিন্তা করেছিলি?
হ্যাঁ। সেদিন ওর স্ত্রীকে নিয়ে পালাবার জন্য ওর বাড়ি পর্যন্ত গিয়েছিলাম।
তাহলে পালালি না কেন!
আর বলিস না, বাড়িতে ঢোকার মুখেই কামালের সাথে দেখা। সে আমাকে দেখেই খুশিতে ডগমগ হয়ে বলল, দাঁড়া, তোদের ট্যাক্সি ডেকে দিচ্ছি।

২০.
২ বন্ধু রাস্তা তে হাটতে গল্প করছিলো…
উলটো পাশ থেকে ২ টা মেয়ে আসছিলো…

হটাৎ ১ম বন্ধুঃ ” সর্বনাশ…আমার বউ আর প্রেমিকা একসাথে আসছে…”
২য় বন্ধুঃ ” হে আল্লাহ… আমারো…”

২১.
প্রতিবেশী বয়েবৃদ্ধ জামিল সাহেব সাবধান করছিলেন সদ্যবিবাহিত রাসেল সাহেবকে।
: শোন বউকে আদর করার সময় জানালা বন্ধ করে নিও। আমি চোখে ভাল দেখি না তবু কাল তো ব্যাপারটা আমারই চোখে পড়ে গেল।
: কি বলছেন যা তা ! বুড়ো হয়েও ফুচকি মারার অভ্যাসটা ছাড়তে পারেন নাই মনে হয়। আর কাল তো আমি বাসায়ই ছিলাম না।

২২.
এক সিলেটি ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করতেসেঃ
শিক্ষকঃ বলতো বাবা, Horse বাংলা কি?
ছাত্রঃ গুরা।
শিক্ষকঃ গুরা!! আচ্ছা, Turn বাংলা কি?
ছাত্রঃ গুরা।
শিক্ষক কিছুটা রেগে বললোঃ তাহলে Powder মানে কি???
ছাত্রঃ গুরা।
শিক্ষক পুরো রেগে গিয়ে বললোঃ সব কিছুই কি গুরা নাকি???
ছাত্রঃ না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষের টা গুরা-গুরা।

২৩.
টম আর জন ।
২ বন্ধুর দেখা।
২ জনেই মোটা ।

টমঃ কিরে দোস্ত ১ দিনেই তুই অমন স্লিম হলি কি করে?
জনঃ একটা স্লিমিং সেনটারে গিয়েছিলাম , তারা বলল, ১ ঘণ্টায় আমরা আপনার ৩ কে জি ওজন কমিয়ে দেব।

তার জন্য আপনাকে পে করতে হবে ১০০ ডলার।
তো আমি পে করার পর তারা আমাকে উচু প্রাচির ঘেরা এক বাগানের মধ্যের এক ঘরে নিয়ে গেল।

ঘরের দরজা খুলে ভিতরে গিয়ে দেখি অপূর্ব এক সুন্দরী খাটে বসে আছে ।
সুন্দরী আমাকে বলল ,তুমি যদি আমাকে দৌড়িয়ে ধরতে পার তাহলে আজ রাতের জন্য আমি তোমার । এই বলেই দিল দৌড় ।
আমিও চুটলাম তার পিছু পিছু। দৌড়াতে, দৌড়াতে ‌দৌড়াতে, কিছুতেই ধরতে পারলাম না। একজন এসে বলল আপনার ১ ঘণ্টা সময় শেষ ।

আসুন ওয়েট মাপি। দেখা গেল সত্যি আমার ওজন ৩ কে জি কমে গেছে । তবে আপসোস, মেয়ে টাকে ধরতে পারলাম না।

জনের কাছ থেকে ঠিকানা নিয়ে পরের দিন ওই স্লিমিং সেনটারে টম গিয়ে হাজির। এবং, ১০০ ডলারের প্যাকেজ টি নিতে চাইলো ।

ম্যানেজার টমকে বলল, দেখুন আমাদের নতুন ১ টা প্যাকেজ এসেছে ,১ ঘণ্টায় ওজন কমবে ৬ কেজি । তার জন্য আপনাকে পে করতে হবে ২০০ ডলার। টম ভাবল এই প্যাকেজ এর মেয়েটা নিশ্চয় আরও সুন্দরী হবে, সে ২০০ ডলার পে করল। তাকে নিয়ে গাইড বাগানের দিকে রওয়ানা হল। টম ভাবছিল যেভাবেই হোক মেয়েটাকে আমি ধরে ফেলবোই।
নির্দিষ্ট ঘর দেখিয়ে গাইড চলে গেল।

টম দরজা ঠেলে দেখে সুন্দরী মেয়ের পরিবর্তে খাটে বসে আছে এক বিকট দর্শন নিগ্রো।  নিগ্রো বলল,যদি আমি তোমাকে দৌড়িয়ে ধরতে পারি তা হলে তোমাকে আমার সাথে আজকের রাত কাটাতে হবে এই ঘরে আর আমাকে সন্তুষ্ট করতে হবে।

২৪.
এক লোককে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বললো, আপনাকে যৌন ক্রিয়া কমাতে হবে, তা আপনি কোন কোন দিন এসব করে থাকেন?
লোকঃ প্রতি সোম, বুধ ও শুক্রবার নিয়মিত করি।
ডাক্তারঃ কমাতে হবে, এক কাজ করুন, মাঝখান থেকে বুধবারটা বাদ দিন।
লোকঃ অসম্ভব…সেদিন আমি বাসায় আমার স্ত্রীর সাথে থাকি।

Posted in কৌতুক | Leave a comment

সারারাত জ্বলেছে নিবিড়

সারারাত জ্বলেছে নিবিড়
ধুসর নীলাভ এক তারা
তারই কিছু রঙ নাও তুমি
তারই কিছু রঙ নাও তুমি

শহরে জোনাকি জ্বলে না নয়তো
কুড়োতাম সে আগুন নীল হয়তো
যা কিছু নেই
নাই বা হল সব পাওয়া
না পাওয়ার রঙ নাও তুমি
না পাওয়ার রঙ নাও তুমি

বড় বেরঙীন আজকাল
কাছাকাছি
কোন রঙ পাইনা,
তাই দিতে পারি না কিছু
কিছুই রাঙানো হল না নয়তো
আগামীর রঙে ছোপাতাম হয়তো
এই মলিন আর এ ধুসর পথ চাওয়া
এ চাওয়ার রঙ নাও তুমি
আগামীর রঙ নাও তুমি

Shararaat Joleche Nibir
- সুমন চট্টোপাধ্যায়

Posted in অস্থিরতা, এইতো জীবন, দিন চলে যায় | Tagged , | Leave a comment